ডেন্স স্তন [ঘন স্তন ] বলতে বোঝায়, ম্যামোগ্রামে চর্বিযুক্ত টিস্যুর তুলনায় বেশি ফাইব্রাস ও গ্রন্থিযুক্ত টিস্যু দেখা যায়।BI-RADS-এর ব্রেস্টের ঘনত্বের সি (হেটেরোজিনিয়াসলি ডেন্স) এবং ডি (এক্সট্রিমলি ডেন্স) ক্যাটাগরিকে ডেন্স স্তন হিসেবে বিবেচনা করা হয়।
ডেন্স স্তন [ঘন স্তন ] খুবই সাধারণ এবং এটি কোনো অস্বাভাবিক অবস্থা নয়।তবে এটি গুরুত্বপূর্ণ, কারণ ঘন টিস্যুর কারণে ম্যামোগ্রামে কিছু স্তন ক্যান্সার শনাক্ত করা কঠিন হতে পারে এবং স্তনের ঘনত্ব নিজেও স্তন ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধির সঙ্গে স্বাধীনভাবে সম্পর্কিত।
মূল বিষয়গুলো
- ডেন্স স্তন [ঘন স্তন] হলো BI-RADS-এর সি অথবা ডি ক্যাটাগরি।
- স্তনের ঘনত্ব ম্যামোগ্রামের মাধ্যমে নির্ধারণ করা হয়, স্তনের আকার, বাহ্যিক চেহারা বা স্পর্শের মাধ্যমে নয়।
- ঘন টিস্যুর কারণে ম্যামোগ্রামের মাধ্যমে রোগ শনাক্ত করার সক্ষমতা কমে যেতে পারে।
- আল্ট্রাসাউন্ড বা এমআরআই স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজন হয় না; স্ক্রিনিংয়ের সিদ্ধান্ত স্তনের ঘনত্ব এবং সামগ্রিক ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বিবেচনা করে নেওয়া উচিত।
ডেন্স স্তন [ঘন স্তন ]: কী?
স্তনে চর্বিযুক্ত, ফাইব্রাস এবং গ্রন্থিযুক্ত টিস্যু থাকে।ম্যামোগ্রামে চর্বিযুক্ত টিস্যু তুলনামূলকভাবে গাঢ় দেখা যায়, আর ফাইব্রাস ও গ্রন্থিযুক্ত টিস্যু সাদা দেখা যায়।একজন রেডিওলজিস্ট ম্যামোগ্রামের মাধ্যমে স্তনের ঘনত্ব নির্ধারণ করেন।
BI-RADS পদ্ধতিতে ব্রেস্টের ঘনত্বকে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়:
| স্তনের ঘনত্ব |
এর মানে কী |
| A – প্রায় সম্পূর্ণ চর্বিযুক্ত। |
বেশিরভাগ অংশ চর্বিযুক্ত টিস্যু। |
| B – কিছু কিছু অংশে ফাইব্রোগ্ল্যান্ডুলার ঘনত্ব রয়েছে। |
কিছু কিছু অংশে ঘন টিস্যু রয়েছে। |
| C – অসমভাবে ঘন। |
ঘন টিস্যুর উল্লেখযোগ্য অংশ ছোট কোনো অস্বাভাবিক গঠনকে আড়াল করতে পারে। |
| D – অত্যন্ত ঘন। |
ব্রেস্টের অধিকাংশ অংশ ঘন টিস্যু হওয়ায় ম্যামোগ্রামের মাধ্যমে রোগ শনাক্ত করার সক্ষমতা কমে যেতে পারে। |
C এবং D ক্যাটাগরিকে ডেন্স স্তন [ঘন স্তন ] হিসেবে বিবেচনা করা হয়।
ডেন্স স্তন [ঘন স্তন ] -এর কারণে ম্যামোগ্রাম পড়া কঠিন হতে পারে কেন?
ঘন স্তন টিস্যু এবং অনেক স্তন ক্যান্সারই ম্যামোগ্রামে সাদা দেখা যায়।এর ফলে একটি মাস্কিং ইফেক্ট তৈরি হতে পারে, যার কারণে গাঢ় চর্বিযুক্ত টিস্যুর তুলনায় ঘন টিস্যুর মধ্যে ছোট কোনো অস্বাভাবিকতা কম দৃশ্যমান হতে পারে।
ডেন্স স্তন [ঘন স্তন ] থাকা নারীদের জন্য ম্যামোগ্রাম এখনও একটি গুরুত্বপূর্ণ স্ক্রিনিং পরীক্ষা। তবে ব্রেস্টের ঘনত্বের ওপর ভিত্তি করে অতিরিক্ত ইমেজিং পরীক্ষা উপকারী হতে পারে কি না, তা বিবেচনা করা হতে পারে।
ডেন্স স্তন [ঘন স্তন] কি স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়?
হ্যাঁ। স্তনের বেশি ঘনত্ব স্তন ক্যান্সারের একটি স্বাধীন ঝুঁকির কারণ এবং সাধারণত ঘনত্ব যত বাড়ে, ঝুঁকিও তত বাড়ে।
তবে স্তনের ঘনত্ব আপনার সামগ্রিক ঝুঁকির মাত্র একটি অংশ।অন্যান্য ঝুঁকির কারণের মধ্যে রয়েছে বয়স, পারিবারিক ইতিহাস, কিছু বংশগত জেনেটিক পরিবর্তন, আগে হওয়া উচ্চ-ঝুঁকির ব্রেস্টের ক্ষত এবং পূর্বে বুকের অংশে রেডিয়েশন চিকিৎসা নেওয়া।তাই স্ক্রিনিংয়ের সিদ্ধান্ত শুধু স্তনের ঘনত্বের ওপর নয়, বরং সামগ্রিক স্তন ক্যান্সারের ঝুঁকি বিবেচনা করে নেওয়া উচিত।
ডেন্স স্তন [ঘন স্তন] থাকলে কি আমার আল্ট্রাসাউন্ড বা MRI প্রয়োজন?
সবসময় নয়। সবচেয়ে উপযুক্ত স্ক্রিনিং পদ্ধতি ব্রেস্টের ঘনত্ব, সামগ্রিক ঝুঁকি, আগের ইমেজিং পরীক্ষার ফলাফল এবং চিকিৎসা-সংক্রান্ত ইতিহাসের ওপর নির্ভর করে।
আপনার ডাক্তার নিচের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন:
- থ্রি-ডি ডিজিটাল ম্যামোগ্রাফি অথবা ডিজিটাল ব্রেস্ট টোমোসিনথেসিস:বিভিন্ন দিক থেকে স্তনের একাধিক ছবি তৈরি করে, যা একটির ওপর আরেকটি থাকা টিস্যু মূল্যায়নে সহায়তা করে।
- ব্রেস্ট আল্ট্রাসাউন্ড:ম্যামোগ্রামে যেসব অস্বাভাবিকতা আলাদা করে শনাক্ত করা কঠিন, সেগুলো খুঁজে পেতে সাহায্য করতে পারে। তবে এমন কিছু বিষয়ও শনাক্ত হতে পারে, যা পরে ক্ষতিকর নয় বলে প্রমাণিত হয়।
- ব্রেস্ট এমআরআইঃ উচ্চ ঝুঁকির নারীদের জন্য এটি সুপারিশ করা হতে পারে এবং ডেন্স স্তন [ঘন স্তন] রয়েছে এমন কিছু নির্বাচিত নারীর ক্ষেত্রেও বিবেচনা করা যেতে পারে।
আপনার ডাক্তারকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে পারেন:“আমার স্তনের ঘনত্ব এবং অন্যান্য ঝুঁকির কারণ বিবেচনা করে আমার জন্য কোন স্ক্রিনিং পরিকল্পনাটি উপযুক্ত?”
স্তন স্ক্রিনিং এবং ডেন্স স্তন[ঘন স্তন] এসেসমেন্ট-এর জন্য কেন Bumrungrad বেছে নেওয়া যেতে পারে?
Bumrungrad International Hospital-এর Breast Center, Diagnostic Radiology and Nuclear Medicine Center এবং Horizon Regional Cancer Center-এর সঙ্গে সমন্বয় করে ব্রেস্ট স্ক্রিনিং, রোগ নির্ণয় এবং চিকিৎসায় সহায়তা করে।
সেবাগুলোর মধ্যে রয়েছে ডিজিটাল ম্যামোগ্রাফি, ব্রেস্ট আল্ট্রাসাউন্ড, Bব্রেস্ট এমআরআই এবং প্রয়োজন অনুযায়ী ইমেজ-গাইডেড ব্রেস্ট বায়োপসি। Bumrungrad Lunit INSIGHT MMG নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সহায়তায় পরিচালিত ম্যামোগ্রাফি সিস্টেম ব্যবহার করে, যা সন্দেহজনক অঞ্চল চিহ্নিত করে রেডিওলজিস্টদের আরও কাছ থেকে পর্যালোচনা করতে সহায়তা করে।
- JCI কর্তৃক সার্টিফায়েড ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা প্রোগ্রাম।
২০২৫ সালে Bumrungrad-এর ব্রেস্ট ক্যান্সার প্রোগ্রাম জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল ক্লিনিক্যাল কেয়ার প্রোগ্রাম সার্টিফিকেশন (JCI CCPC) লাভ করে।
নিউজউইক অ্যান্ড স্ট্যাটিস্টা’স বেস্ট স্পেশালাইজড হসপিটালস এশিয়া প্যাসিফিক ২০২৬-এ অনকোলজি বিভাগে Bumrungrad থাইল্যান্ডে ১ নম্বরে এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে ৫৮তম অবস্থানে ছিল।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলি
ডেন্স স্তন [ঘন স্তন] কি অস্বাভাবিক?
না। ডেন্স স্তন [ঘন স্তন] বলতে ব্রেস্টের টিস্যুর গঠনকে বোঝায়; এটি কোনো রোগ বা অস্বাভাবিক শারীরিক অবস্থা নয়।
স্পর্শ করে কি বোঝা যায় যে আমার স্তন ডেন্স [ব্রেস্ট] ?
না। একজন রেডিওলজিস্ট ম্যামোগ্রামের মাধ্যমে স্তনের ঘনত্ব নির্ধারণ করেন।
ডেন্স স্তন [ঘন স্তন ] থাকলে কি আমার স্তন ক্যান্সার হবেই?
না। ডেন্স স্তন [ঘন স্তন ] স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, তবে এর অর্থ এই নয় যে আপনার স্তন ক্যান্সার হবেই।
ডেন্স স্তন [ঘন স্তন ] থাকা নারীদের কি ম্যামোগ্রাম করানো উচিত?
হ্যাঁ। ম্যামোগ্রাম এখনও স্তন ক্যান্সার স্ক্রিনিংয়ের একটি প্রধান পরীক্ষা।অতিরিক্ত আল্ট্রাসাউন্ড বা এমআরআই উপকারী হতে পারে কি না, তা ব্যক্তিগত ঝুঁকি এবং চিকিৎসাগত পরিস্থিতির ওপর নির্ভর করে।
রেফারেন্সসমূহ
- Newell MS, Destounis SV, Leung JWT, DeMartini WB, Lee CH, Eby PR. ACR BI-RADS® v2025 Manual. American College of Radiology; 2025.
- National Cancer Institute. Dense Breasts: Answers to Commonly Asked Questions. Updated December 2025.
- American College of Radiology. ACR Appropriateness Criteria®: Supplemental Breast Cancer Screening Based on Breast Density.
- Boyd NF, Guo H, Martin LJ, et al. Mammographic density and the risk and detection of breast cancer. New England Journal of Medicine. 2007;356(3):227–236.
- Bakker MF, de Lange SV, Pijnappel RM, et al. Supplemental MRI screening for women with extremely dense breast tissue. New England Journal of Medicine. 2019;381(22):2091–2102.
- Comstock CE, Gatsonis C, Newstead GM, et al. Comparison of abbreviated breast MRI vs digital breast tomosynthesis for breast cancer detection among women with dense breasts undergoing screening. JAMA. 2020;323(8):746–756.
চিকিৎসাগতভাবে পর্যালোচনা করেছেন:
Piyawan Kensakoo, M.D.
ব্রেস্ট সার্জারি ও জেনারেল সার্জারি
সর্বশেষ চিকিৎসাগত পর্যালোচনা: সেপ্টেম্বর ২০২৬
For more information please contact:
Last modify: অক্টোবর 05, 2026