আপনি কি জানেন যে লিভার মানবদেহের অন্যতম সহনশীল কিন্তু নিরব একটি অঙ্গ? লিভারের দীর্ঘস্থায়ী প্রদাহ (Chronic liver inflammation) প্রায়শই কোনো ধরনের পূর্ব সতর্কবার্তা ছাড়াই বছরের পর বছর ধরে বাড়তে থাকে, যার ফলে জটিলতা সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত অনেকেই লিভারের এই ক্ষতির বিষয়ে টের পান না।
ভাইরাসজনিত হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং টিকাদান, পরীক্ষা ও চিকিৎসার প্রসারে প্রতি বছর ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়। ক্রনিক হেপাটাইটিস বি এবং সি লিভারের ক্ষতি করতে থাকলেও বছরের পর বছর ধরে অলক্ষ্যে থেকে যেতে পারে। প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় এবং সঠিক পরিচর্যা লিভার সিরোসিস, লিভার ফেইলিওর এবং লিভার ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৬-এর প্রতিপাদ্য "Hepatitis: Let’s Break It Down," যা ভুল তথ্য, সামাজিক কুসংস্কার ও চিকিৎসা সেবার বাধাগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ২০২৪ সালে প্রায় ২৮.৭ কোটি মানুষ ক্রনিক হেপাটাইটিস বি বা সি নিয়ে জীবনযাপন করছিলেন, ১.৩ কোটি মানুষ এই সংক্রমণে মারা গেছেন এবং মাত্র ৪৫% নবজাতক জন্মের ২৪ ঘণ্টার মধ্যে হেপাটাইটিস বি টিকা পেয়েছে।
হেপাটাইটিস কী এবং এর কারণ কী?
হেপাটাইটিস বলতে লিভারের প্রদাহকে (inflammation) বোঝায়। এটি ভাইরাসজনিত সংক্রমণ, অ্যালকোহল, ফ্যাটি লিভার ডিজিজ, কিছু নির্দিষ্ট ঔষধ বা সাপ্লিমেন্ট, বিষাক্ত পদার্থ (toxins) অথবা অটোইমিউন রোগের কারণে হতে পারে।
ভাইরাল হেপাটাইটিসের বিভিন্ন ধরন সম্পর্কে জানুন
| ধরন |
ছড়ানোর প্রধান মাধ্যম |
এটি কি ক্রনিক (দীর্ঘস্থায়ী) হতে পারে? |
Vaccine available? |
| হেপাটাইটিস এ (Hepatitis A) |
দূষিত খাবার বা পানি এবং ঘনিষ্ঠ মেলামেশা |
সাধারণত না |
হ্যাঁ |
| হেপাটাইটিস বি (Hepatitis B) |
সংক্রমিত রক্ত ও শরীরের তরল, যার মধ্যে রয়েছে যৌন মিলন এবং মা থেকে শিশুতে ছড়ানো |
হ্যাঁ |
হ্যাঁ |
| হেপাটাইটিস সি (Hepatitis C) |
মূলত সংক্রমিত রক্ত, যার মধ্যে জীবাণুমুক্ত নয় এমন চিকিৎসা যন্ত্রপাতির মাধ্যমে সংস্পর্শে আসা অন্তর্ভুক্ত |
হ্যাঁ |
না |
| হেপাটাইটিস ডি (Hepatitis D) |
সংক্রমিত রক্ত বা শরীরের তরল; শুধুমাত্র হেপাটাইটিস বি-তে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেই এটি ঘটে |
হ্যাঁ |
কোনো সুনির্দিষ্ট টিকা নেই; হেপাটাইটিস বি টিকাদানের মাধ্যমে প্রতিরোধ করা যায় |
| হেপাটাইটিস ই (Hepatitis E) |
মূলত দূষিত খাবার বা পানি |
সাধারণত না, তবে দুর্বল প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন কিছু মানুষের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী (chronic) সংক্রমণ হতে পারে |
হ্যাঁ, তবে সীমিত সংখ্যক দেশে অনুমোদিত; থাইল্যান্ডে সচরাচর পাওয়া যায় না |
হেপাটাইটিস এ (A) এবং ই (E) সাধারণত স্বল্পমেয়াদী সংক্রমণ। তবে হেপাটাইটিস বি (B), সি (C) এবং ডি (D) দীর্ঘস্থায়ী (chronic) হতে পারে এবং ধীরে ধীরে লিভারের ক্ষতি করতে পারে। যেহেতু ভাইরাসের ধরন অনুযায়ী সংক্রমণ, প্রতিরোধ এবং চিকিৎসা পদ্ধতি ভিন্ন হয়, তাই সঠিক পরীক্ষা-নিরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হেপাটাইটিসের লক্ষণগুলো কী কী?
ক্রনিক হেপাটাইটিস বি বা সি-তে আক্রান্ত অনেক মানুষের মধ্যেই কোনো লক্ষণ দেখা যায় না। তবে লক্ষণ প্রকাশ পেলে তার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে:
- ক্লান্তি বা দুর্বলতা
- অরুচি বা বমি বমি ভাব
- পেটের ডানদিকের ওপরের অংশে অস্বস্তি
- গাঢ় রঙের প্রস্রাব বা ফ্যাকাশে মল
- ত্বক বা চোখ হলুদ হয়ে যাওয়া (জন্ডিস নামে পরিচিত)
ভাইরাসজনিত হেপাটাইটিস শনাক্ত করার জন্য সুনির্দিষ্ট রক্ত পরীক্ষা করা প্রয়োজন। লিভার ফাংশন টেস্ট (LFT) দিয়ে লিভার কীভাবে কাজ করছে তা মূল্যায়ন করা হয়, তবে শুধু এ দিয়ে হেপাটাইটিস বি বা সি নিশ্চিত করা যায় না। লিভারের ফাইব্রোসিস (fibrosis) বা অন্যান্য ক্ষতি মূল্যায়নের জন্য ইমেজিং, ইলাস্টোগ্রাফি (elastography) বা অন্যান্য পরীক্ষা ব্যবহার করা হতে পারে।
কাদের হেপাটাইটিস বি এবং সি পরীক্ষা করানো উচিত?
আপনার ক্ষেত্রে নিচের বিষয়গুলো প্রযোজ্য হলে হেপাটাইটিস স্ক্রিনিং প্রয়োজন কি না, তা জানতে ডাক্তারের পরামর্শ নিন:
- এমন কোনো এলাকা বা অঞ্চলে জন্মগ্রহণ করেছেন বা বসবাস করেছেন যেখানে হেপাটাইটিস বি বা সি প্রাদুর্ভাব বেশি
- পরিবারের কোনো সদস্য বা সঙ্গীর ভাইরাসজনিত হেপাটাইটিস রয়েছে
- সংক্রমিত রক্ত বা ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জের সংস্পর্শে এসে থাকতে পারেন
- অনিশ্চিত বা অনিরাপদ উপায়ে জীবাণুমুক্ত করা সরঞ্জাম দিয়ে ট্যাটু, পিয়ার্সিং (কান বা নাক ফোঁড়ানো) বা চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেছেন
- লিভারের রক্ত পরীক্ষায় অস্বাভাবিক ফলাফল এসেছে অথবা আগে থেকেই কোনো লিভার রোগ জানা আছে
- গর্ভবতী এবং প্রয়োজনীয় গর্ভকালীন (prenatal) স্ক্রিনিং করানো দরকার
পরীক্ষা-নিরীক্ষার সুপারিশগুলো ব্যক্তির স্বাস্থ্যের ইতিহাস, গর্ভাবস্থা, স্থানীয় ক্লিনিক্যাল নির্দেশিকা এবং ব্যক্তিগত ঝুঁকির ওপর নির্ভর করে।
হেপাটাইটিস কীভাবে প্রতিরোধ করা যায়?
হেপাটাইটিস এ (A) এবং বি (B)-এর জন্য টিকা পাওয়া যায়। হেপাটাইটিস বি-এর টিকা হেপাটাইটিস ডি (D) থেকেও সুরক্ষা প্রদান করে, কারণ হেপাটাইটিস বি ছাড়া হেপাটাইটিস ডি হতে পারে না। হেপাটাইটিস সি-এর কোনো টিকা নেই। কিছু দেশে হেপাটাইটিস ই (E)-এর টিকা অনুমোদিত, তবে এটি বিশ্বব্যাপী ব্যাপকভাবে সহজলভ্য নয়।
আপনার ঝুঁকি কমাতে
- হেপাটাইটিস এ (A) এবং বি (B)-এর জন্য সুপারিশকৃত টিকাদানের সময়সূচি মেনে চলুন।
- ভালোভাবে হাত ধুয়ে নিন এবং নিরাপদ খাবার ও পানি গ্রহণ করুন।
- সুই (needle), রেজার, টুথব্রাশ বা নখের সাজসরঞ্জাম (nail tools) শেয়ার করা বা অন্যদের সাথে ভাগাভাগি করে ব্যবহার করা থেকে বিরত থাকুন।
- নিরাপদ যৌন আচরণ মেনে চলুন।
- জীবাণুমুক্ত (sterile) সরঞ্জাম ব্যবহার নিশ্চিত করে এমন চিকিৎসাসেবা, ডেন্টাল, ট্যাটু, পিয়ার্সিং এবং কসমেটিক সেবা গ্রহণ করুন।
অ্যালকোহল গ্রহণ সীমিত করা, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এবং শুধুমাত্র স্বাস্থ্যসেবা পেশাদার/ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ বা সাপ্লিমেন্ট গ্রহণের মাধ্যমে লিভারের স্বাস্থ্য রক্ষা করুন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলি
লক্ষণ ছাড়াই কি হেপাটাইটিস হতে পারে?
হ্যাঁ। ক্রনিক হেপাটাইটিস বি এবং সি কোনো লক্ষণ ছাড়াই বছরের পর বছর নিরবে শরীরে থেকে যেতে পারে। কোনো ধরনের জটিলতা সৃষ্টি হওয়ার আগেই নিয়মিত পরীক্ষার (screening) মাধ্যমে এই সংক্রমণ শনাক্ত করা সম্ভব।
হেপাটাইটিসের চিকিৎসা কি সম্ভব?
চিকিৎসা পদ্ধতি মূলত এর ধরনের ওপর নির্ভর করে। ডায়রেক্ট-অ্যাক্টিং অ্যান্টিভাইরাল (Direct-acting antiviral) ঔষধের মাধ্যমে ৯৫%-এর বেশি হেপাটাইটিস সি সংক্রমণ পুরোপুরি নিরাময় করা সম্ভব। ক্রনিক হেপাটাইটিস বি-এর চিকিৎসা ভাইরাসের প্রভাবকে দমিয়ে রাখে (suppress) এবং লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের ঝুঁকি কমায়।
হেপাটাইটিস স্ক্রিনিং কি লিভার ফাংশন টেস্টের (Liver Function Test) মতোই সমান?
না। লিভার ফাংশন টেস্ট লিভারের এনজাইম এবং লিভারের স্বাস্থ্যের অন্যান্য নির্দেশক পরিমাপ করে। হেপাটাইটিস বি বা সি শনাক্ত করার জন্য আলাদা ভাইরাল হেপাটাইটিস রক্ত পরীক্ষার প্রয়োজন হয়।
ভাইরাসজনিত হেপাটাইটিস কি লিভার ক্যান্সারের কারণ হতে পারে?
হ্যাঁ। দীর্ঘমেয়াদী হেপাটাইটিস বি, সি বা ডি ক্রমান্বয়ে প্রদাহ এবং লিভারে ক্ষত (scarring) তৈরি করতে পারে, যা লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। পরীক্ষা, পর্যবেক্ষণ এবং উপযুক্ত চিকিৎসা এই ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
ব্যাংকেকে হেপাটাইটিস পরীক্ষা এবং লিভারের যত্ন
Bumrungrad International Hospital নিউজউইক (Newsweek) ও স্ট্যাটিস্টা (Statista)-এর যৌথ মূল্যায়নে সকল ১০টি বিভাগে "Best Specialized Hospitals Asia Pacific 2026" হিসেবে স্বীকৃত হয়েছে। গ্যাস্ট্রোএন্টারোলজি (Gastroenterology) বিভাগে বামরুনগ্রাদ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৭৫টি হাসপাতালের মধ্যে ১০ম স্থান এবং থাইল্যান্ডে ১ম স্থান অর্জন করেছে।
থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিতBumrungrad international hospita- এ Digestive Disease (GI) Center- এ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং হেপাটোলজিস্টগণ হেপাটাইটিস স্ক্রিনিং, লিভারের স্বাস্থ্য মূল্যায়ন, রোগ নির্ণয় সংক্রান্ত পরীক্ষা, ফাইব্রোসিস মূল্যায়ন, মনিটরিং এবং ব্যক্তিগত চিকিৎসাসেবা প্রদান করে থাকেন।
বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৬ হলো আপনার টিকাদানের ইতিহাস পর্যালোচনা করার, ঝুঁকির কারণগুলো বোঝার এবং হেপাটাইটিস স্ক্রিনিং আপনার জন্য প্রয়োজনীয় কি না তা জেনে নেওয়ার একটি বিশেষ সুযোগ।
For more information please contact:
- ডাইজেষ্টিভ ডিজিজ (জি আই ) সেন্টার
সকাল ৮:০০ - রাত ৮:০০ (ব্যাংকক সময়)
হটলাইন: +৬৬২ ০১১ ২১৬৭ - ৮
রাত ৮:০০ - সকাল ৮:০০ (ব্যাংকক সময়)
📞 যোগাযোগ কেন্দ্র: +৬৬২ ০৬৬ ৮৮৮৮ এবং ১৩৭৮
Last modify: জুলাই 27, 2026